ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

অস্ত্রসহ জামিনের হাজিরা দিতে গিয়ে আটক আসামি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৪, ৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুর আদালতে অস্ত্রসহ জামিনের হাজিরা দিতে গিয়ে আটক হয়েছে এক আসামি। তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

রোববার দুপুরে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ পূর্বের এক মামলায় অস্ত্রসহ জামিনের হাজিরা দিতে যান। 

আদালতের ভেতরে অস্ত্র ও গুলিসহ হাজিরা দেওয়ার কারণে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ জাকির হাসান জানান, আদালতের ভেতরে অস্ত্র নিয়ে হাজিরা দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি