ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপে গোলাগুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৫, ২ আগস্ট ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ নূর ছালাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (১ আগস্ট) রাতে ৪নং রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়ায় এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ  সুপার মাসুদ আনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। 

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি