ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁয় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী-আড্ডা সড়কে ট্রাক্টরের চাপায় আব্দুর রহিম শাহ্ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায় মঙ্গলবার বিকাল ৫টার দিকে আব্দুর রহিম শাহ্ তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ধুলাডাঙ্গা হয়ে সারাইগাছী বাজারে আসছিলেন। এসময় সারাইগাছী-আড্ডা সড়কের গরু খামার সংলগ্ন ব্রিজের নিকট বিপরিত দিক থেকে আসা ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

এতে আব্দুর রহিম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে পাঠান। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। 

এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের কারা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি