ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

জয়পুরহাটে মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ডের রায়

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ১০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটে হেরোইন মামলায় আটকের ১৬ দিনের মাথায় নাজমুল হোসান নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মোঃ গোলাম সরোয়ার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, মাদক বিক্রির গোপন সংবাদে ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় প্রায় ৫৫ গ্রাম হেরোইনসহ নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। যার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। 

এ ঘটনায় থানায় মামলা হলে পরে আদালতে মিথ্যা তথ্য দিয়ে সে জামিন নিয়ে পালিয়ে ছিল। 

এরপর চলতি বছরের গত ২৪ জুলাই তাকে জামালগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরের দিন আদালতে পাঠানো হয় তাকে। 

এরপর ১৬ দিনের মধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি