ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি