ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বেনাপোলে বিদেশি মদসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৬, ২২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ পারভিন খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পারভিন খাতুন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মো. হাদিসের স্ত্রী।

শনিবার (২২ অক্টোবর) সকালে এক অভিযানে মাদকের চালানটি আটক করা হয়। 

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, তাদের কাছে গোপন খবর আসে পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ পারভিন খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি