ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

মাইক্রোবাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের ম্যানেজার নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৮, ৬ জুন ২০২৩

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় জয়ন্ত দাস (৫৫) নামে পল্লী বিদ্যুতের মিটার রিডার কাম ম্যানেজার নিহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যা ৬টায় সদর উপজেলার আলুকদিয়া জ্যোতি ফ্লাওয়ার মিলের সামনে ঘটনাটি ঘটে। নিহত জয়ন্ত দাস বাগেরহাট সদর উপজেলার করোরি গ্রামের কৃষ্ণ দাসের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান জানান, ঘটনার সময় পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের মিটার রিডার কাম ম্যানেজার জয়ন্ত দাস রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি