ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২২, ৫ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকালে স্টেশন সংলগ্ন বাফার সার গোডাউনের কাছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী। তবে লাশের পরিচয় জানাতে পারেনি রেলওয়ে থানার পুলিশ।

নাটোর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর এএসআই আবু তালেব বলেন, আজ বুধবার সকাল সাতটায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছার আগে স্টেশন রেলগেটের দক্ষিণে বাফার সার গোডাউনের কাছে কাটা পড়ে এক নারী। 

পরে নাটোর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তারা। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানায় অবহিত করা হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান এই কর্মকর্তা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি