ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সড়কে প্রাণ হারালেন সমবায় কর্মকর্তা কামরুন্নাহার পুতুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ৮ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা-নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কামরুন্নাহার পুতুল (৩৪) নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মারা যান। মৃত কামরুন্নাহার পুতুল শহরের খড়কি ধোপাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সমবায় কর্মকর্তা কামরুন্নাহার পুতুল মঙ্গলবার অফিস শেষে সন্ধ্যার দিকে এক সহকর্মীর মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে শহরের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ধোপাখোলা-নিমতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

পরে স্থানীয়ারা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আব্দুর রশিদ জানান, ভর্তির সময় আহত কামরুন্নাহার পুতুলের অবস্থা আশংকাজনক ছিল। মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি