ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লায় আগুনে পুড়ে ছাই ২০ দোকান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৮, ১৬ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনা বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২০টি দোকান। 

বুধবার রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি মিষ্টির দোকান থেকে এ আগুনের সূত্রপাত হলেও পড়ে দ্রুতই ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোয়। এতে প্রায় ২০ থেকে ৩০টি দোকান পুড়ে যায়। 

ফায়ার সার্ভিসের দুটি টিম রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে পুড়ে যায় কাপড়সহ বিভিন্ন দোকানপাট। 

এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোন ক্ষয়ক্ষতি ও আগুন লাগার মূল কারণ জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি