ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

মোটরসাইকেল নিয়ে রাতে ঘুরতে বেড়িয়ে ২ বন্ধু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৯ জুন ২০২৪

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেশনালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী। তারা তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে রাতে ঘুরতে বেড়িয়ে ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত মো. সোহাগকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, আধারা ইউনিয়নের তাঁতি কান্দী গ্রামের মো. হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৫) ও মহেশপুর নমকান্দি এলাকার মোকসেদ গাজী (২৭)। আহত সোহাগ বানিয়াল মহেশপুরের মনির হোসেনের পুত্র।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী ঘটনা নিশ্চিত করে জানান, উপজেলার হাসাইল থেকে মুন্সীগঞ্জ সদরে ফেরার সময় বেশনাল আসলে দ্রুতগতির বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এতে চালক ও এক আরোহী ঘটনাস্থলে নিহত হন। 

পুলিশ জানায়, তারা তিন বন্ধু ঘুরতে বেরিয়ে গভীর রাতে ফিরছিলেন। কিন্তু তিনজন নিয়ে বাইকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি