ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

লিফলেট বিতরণের মামলায় সদরপুর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৭, ১৮ জুন ২০২৫

Ekushey Television Ltd.

"শেখ হাসিনাতেই আস্থা" লেখা লিফলেট বিতরণের মামলায় ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিম (৩০)কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে "শেখ হাসিনাতেই আস্থা" লেখা সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার গ্রেপ্তারের ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি