ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

দাদীকে হত্যা করে নাতনীকে অপহরণ, ক্ষেতে মিললো বিবস্ত্র লাশ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদীকে হত্যা করে বাড়ি থেকে নাতনীকে অপহরণ করার ঘটনা ঘটেছে। পরে নাতনীরও লাশ উদ্ধার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ভবানিপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনী জামিলা আক্তার (১৫)। নাতনীকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে প্রাথমিকভাবে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হয় স্থানীয়রা৷ পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এক পর্যায়ে নাতনী জামিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে সরিষার ক্ষেতে বিবস্ত্র অবস্থায় লাশ পাওয়া যায়৷ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা করছে স্বজন ও এলাকাবাসী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুজ্জামান জানান, খবর পেয়ে সকালে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারা, কি কারণে তাদের হত্যা করলো পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি