নাটোরে এতিম শিশুদের সাথে ইটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশিত : ১৯:৪১, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৫০, ১৪ এপ্রিল ২০২৬
দেশের জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে নাটোরে দিঘাপতিয়া বালিকা শিশু সদনের এতিম শিশুদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শোভাযাত্রাটি শিশু সদন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তরা গণভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় হুইপ উপস্থিত শিশু ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একুশে টেলিভিশনের সমৃদ্ধি কামনা করেন।
এমআর//
আরও পড়ুন










