ঢাকা, সোমবার   ১৩ জুলাই ২০২৬

মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার গাইবান্ধার আলোচিত হরিদাস চন্দ্র

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৮, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:২৩, ১৩ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মানিলন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাইবান্ধার পলাশবাড়ীর রাঁধা গোবিন্দ ও কালী মন্দির প্রতিষ্ঠিতা হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তার করেছে আইশৃঙ্খলা বাহিনী।

রোববার রাত সাড়ে বারোটায় পলাশবাড়ী হোসেনপুর রাঁধা গোবিন্দ ও কালী  মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)|

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছে।

পুলিশ জানায়, হরিদাস চন্দ্র তরণী দাস দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ধর্মীয় পরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে বিভিন্ন সময় প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে ২০২২ সালের ৭ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানী এলাকা থেকে র‍্যাব-৩ তাকে গ্রেফতার করা হয়। সে সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের ভুয়া প্রটোকল অফিসার পরিচয় দিয়ে বদলি-বাণিজ্য, টেন্ডারে প্রভাব বিস্তার এবং প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। 

পরে তিনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়।

সম্প্রতি পলাশবাড়ীতে প্রায় ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি ও মন্দির নির্মাণকে কেন্দ্র করে আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরণী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি