ঢাকা, মঙ্গলবার   ২১ জুলাই ২০২৬

পাহাড়ি ঢলের তীব্র স্রোতে হঠাৎ ধসে পড়ল সেতু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৮, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ২১:১৬, ২০ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলের তাণ্ডবে মুহূর্তের মধ্যেই চেল্লাখালি নদীর অতল গহ্বরে তলিয়ে গেছে একটি স্টিল ব্রিজ।

সোমবার দুপুরে উপজেলার নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় ঘটে এই আকস্মিক দুর্ঘটনা। 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোত সহ্য করতে না পেরে চোখের সামনেই ধসে পড়ে পুরো ব্রিজটি।

​দুর্ঘটনাকালে ব্রিজের ওপর মানুষজন উপস্থিত থাকলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সেতুটি ধসে পড়ায় ওই অঞ্চলের সাথে আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সৃষ্টি করেছে চরম দুর্ভোগ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি