ঢাকা, সোমবার   ২৪ আগস্ট ২০২৬

নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং, ভিডিও ভাইরাল

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৭, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৫২, ২৩ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

নরসিংদীর মনোহরদীতে নাতিকে টাকা ধার না দেওয়ার জন্য এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেছেন এক দাদা। ইতিমধ্যে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

শনিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

মাইকিং করে দাদা করম আলী তার নাতি মো. মাহবুব মিয়ার সঙ্গে কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সতর্ক করেন। তিনি জানান, তার এই সতর্কবার্তা অমান্য করে কেউ তার নাতিকে টাকা ধার দিলে পরবর্তী দায়দায়িত্ব তাকেই বহন করতে হবে।

এলাকাবাসী জানায়, মাহবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে সেই দায় দাদা করম আলীর ওপর চাপিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে।

এতে অতিষ্ঠ হয়ে তিনি এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
 
স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহবুবের মাদকাসক্তির বিষয়ে এলাকায় আলোচনা রয়েছে। তবে অন্য কোনো অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য তার জানা নেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি