ঢাকা, বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম-শিক্ষক নিহত

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম ও অপরজন মাদ্রাসার শিক্ষক।

সোমবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশালের হিজলা উপজেলার সালাউদ্দিন হাওলাদার এবং পটুয়াখালীর তুষখালী এলাকার আরিফুর রহমান।

পুলিশ জানায়, সালাউদ্দিন ও আরিফুর রহমান মোটরসাইকেলে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে আড়ুয়ার মাঠ এলাকায় বিপরীত দিক থেকে আসা দশমিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে জানিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি