পাবনায় মন্দিরে ভাঙচুর, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার
প্রকাশিত : ১৪:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২৬
পাবনা শহরের ইস্কন মন্দিরে প্রতিমা ও স্থাপনা ভাঙচুরের সময় প্রান্থ কুমার দাস (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
সোমবার পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন মন্দিরে এ ঘটনা ঘটে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রান্থ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মন্দির কর্তৃপক্ষের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, শহরে হিন্দু পরিষদের দুটি পক্ষ থাকায় একটি পক্ষ পরিকল্পিতভাবে প্রান্থকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
তবে পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, প্রান্থ মানসিকভাবে অসুস্থ। মন্দিরে ঢোকার পর তার মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় ভাঙচুর শুরু করেন। পরে তাকে উদ্ধার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এএইচ
আরও পড়ুন










