ঢাকা, রবিবার   ০১ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০১, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০২, ১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত প্রধান আসামি বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার দুপুর ১২টার দিকে শহরের পার্ক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চত করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার। 

গ্রেফতারের সময় বিপ্লবকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। 

এর আগে শনিবার রাতে ধর্ষণ, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। 
পুলিশ জানায়, শুক্রবার বিকালে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শিশুটি চিৎকার করে বাধা দিলে তাকে ইট ও কাঠ দিয়ে মুখ ও নাকে আঘাত করেন অভিযুক্ত বিপ্লব। এতে শিশুটি গুরুতর আহত হয়। 

পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে শনিবার গভীর রাতে শিশিটিকে দেখতে হাসপাতালে আসেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি শিশুটি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং উন্নত চিকিৎসা আশ্বাস দেন। সেই সাথে চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি