ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

জঙ্গি আস্তানা সন্দেহে নাটোরে বাড়ি ঘেরাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

জঙ্গি আস্তানা সন্দেহে নাটোরের দিঘাপতিয়া এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হাই জানান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল সেখানে অবস্থান করছে। ইতিমধ্যে ওই বাড়িতে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয়েছে। সাড়া না পেলে অল্প সময়ের মধ্যে অভিযান চালানো হবে।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে ওসি আব্দুল হাই জানান।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি