ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে বাঁশবাড়িয়া সৈকতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সীতাকুন্ড স্টেশনের ইনচার্জ ওয়াসী আজাদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।   

জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।’ 

কেআই/এসি    


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি