ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সৈয়দা আক্তার এর মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ট্টাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি)  মো. শাহাব উদ্দীন কোরেশী এর সহধর্মিণী সৈয়দা আক্তার (৫৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৪ অগাস্ট) ঢাকা’র স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মৃত্যুবরণ করেন । 

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র পক্ষ থেকে সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক ও সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ গভীর শোক প্রকাশ করে মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি