ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৮, ৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে শহরের প্রেসক্লাব নাজমুল চত্বরে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. জহুরুল হক রাজার সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে প্রি-পেইড মিটার বালিতের সিদ্ধান্ত প্রত্যাহার, স্মার্ট প্রি-পেইড মিটার চালু, বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও গ্রাহক হয়রানী বন্ধ করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুশিয়ারী দেন বক্তারা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি