ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৮, ১৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৮:৫৫, ১৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে ভেলাজান বাজারের পার্শ্বে বৃহস্পতিবার রাত নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ভেলাজান আলাদিবাজার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, ওই বৃদ্ধ রাস্তা পার হতে গেলে ঠাকুরগাঁওগামী পাথর বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার এসআই বাবুল হোসেন। 

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি