ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীতে রেল লাইনে দ্বিখণ্ডিত ব্যবসায়ী

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে মিজানুর রহমান বাবু (৪৫) নামে এক ব্যবসায়ীর দুই খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে বেলপুকুর রেলগেট এলাকা থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত বাবু উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি এলাকার মজিবর রহমানের ছেলে। বাবু টাইলস ব্যবসায়ী। বানেশ্বর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

বেলপুকুর থানা ওসি আলমগীর হোসেন জানায়, শুক্রবার ভোরে বেলপুকুর রেলগেট এলাকায় বাবুর দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ পরিচয় শনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবু বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোনো সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এখনও নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় রেলওয়ের ঈশ্বরদী জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হবে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি