ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪১, ১৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে শাফিয়ার মোল্যা শাফিকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে কামালপ্রতাপ বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাফি ওই গ্রামের বজলু মোল্যার ছেলে এবং কৃষি কাজ করতেন।  

পুলিশ ও এলাকাবাসী জানান, শাফি কামাল প্রতাপ বাজারে একটি চায়ের দোকানে বসে ছিল। এসময় ওই গ্রামের বিদ্যুত শেখের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে শাফিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।  

সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি