ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনার উপসর্গ নিয়ে নরসিংদীতে সুলতানা বেগম (৩০) নামে অন্তঃসত্ত্বা এক নারী গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর একদিন আগে বুধবার তিনি নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন বলে জানা গেছে। 

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী পূর্বপাড়া গ্রাম থেকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আমানুল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানান,‘গতরাতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর চরাঞ্চলের বাড়িতে ফেরেন সুলতানা। সকালে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে নৌকাযোগে চিকিৎসকের নিকট নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি