ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরের মালবাহী ট্রেন লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৫, ১০ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

জয়দেবপুর রেলষ্টেশন মাষ্টার মো. শাহজাহান সাংবাদিকদের জানান, ‘দিনাজপুর থেকে ঢাকার তেজগাঁওগামী মালবাহী ট্রেনের দুটি বগি সকাল ৮টা ২৫ মিনিটের দিকে জয়দেবপুর জংশন এলাকায় লাইনচ্যুত হয়। বগি দুটি উদ্ধারের চেষ্টা চলছে।’

এদিকে, ট্রেনটি লাইচ্যুত হওয়ায় জয়দেবপুর বাজার-রাজবাড়ী সড়ক বন্ধ রয়েছে। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি