ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজবাড়ীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩০, ১৬ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ীর সদর উপজেলায় ৮ বছরের প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল এগারটার সময় রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব উড়াকান্দায় এলাকার পদ্মা নদীর পারে শিশুটিকে ধর্ষন করা হয়। ধর্ষক  লালমিয়া মোল্লা বরাট ইউনিয়নের পূর্ব উড়াকান্দা গ্রামের শামসু মোল্লার ছেলে। 

এলাকাবাসি জানায়, ৮ বছরের শিশুটি প্রতিবন্ধি এবং হত দরিদ্র পরিবারের। সকালে ধর্ষক লালমিয়া তাকে নদীর ধারে ডেকে নিয়ে তাকে ধর্ষন করে। পরে শিশুটি বাড়িতে এসে তার পরিবারের কাছে বলে তাকে ধর্ষন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয় প্রতিবন্ধি শিশুটিকে। 

সদর থানায় এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে জানান শিশুটির পরিবার। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি