ঢাকা, শনিবার   ১৭ অক্টোবর ২০২৬

অভিনেত্রী অপুর সঙ্গে ঘনিষ্ঠ কে এই প্রবাসী ব্যবসায়ী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি ছবি প্রকাশ করে তাকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী। এরপর থেকেই ওই ব্যক্তির পরিচয় এবং অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

গত বুধবার (১৪ অক্টোবর) ওই ব্যক্তির জন্মদিন উপলক্ষে ছবিগুলো প্রকাশ করেন অপু। ছবিগুলোতে দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। একটি ছবিতে ওই ব্যক্তির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অভিনেত্রী। 

জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস জানান, ওই ব্যক্তির কাছ থেকে ব্যবসা সম্পর্কে নতুনভাবে জানতে পেরেছেন তিনি। পাশাপাশি নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণাও পেয়েছেন তার কাছ থেকে। 

বন্ধুত্বের পাশাপাশি ব্যবসায়িক পরামর্শ ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। পোস্টে বন্ধুত্বের সম্পর্ক আরও দীর্ঘ হোক, এমন প্রত্যাশাও জানিয়েছেন অপু। 

তবে ছবিগুলো প্রকাশের পর মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেন অপু বিশ্বাস। ফলে ভক্তদের সরাসরি প্রতিক্রিয়া জানানোর সুযোগ সীমিত হয়ে যায়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী। কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্কের প্রকৃতি নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসায় মনোযোগী হয়েছেন অপু বিশ্বাস। তাই ওই ব্যক্তির সঙ্গে তার পরিচয় ব্যবসাকেন্দ্রিক কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনার সত্যতা এখনো নিশ্চিত নয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি