ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

দাউদ ইব্রাহিমের বোন শ্রদ্ধা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ২০:২১, ১৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর প্রথমবারের মত অভিনয় করছেন জীবন ভিত্তিক ছবিতে। এটি নির্মাণ করা হচ্ছে ভারতের ডন দাঊদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারকে নিয়ে। নামও দেওয়া হয়েছে (Haseena Parkar )হাসিনা পার্কার। এ চরিত্রেই অভিনয় করছেন শ্রদ্ধা।


সম্প্রতি ছবিটির একটি পোস্টার তার টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে হাসিনার পারিবারিক জীবনের স্বামী ও চার সন্তান। ছবিতে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া।


ছবির চরিত্র সম্পর্কে শ্রদ্ধা বলেন, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের মধ্যে সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্র। এখানে অনেক ইতিবাচক চরিত্রে অভিনয় করেছি। আশাকরি দর্শকরা একটি ভিন্নধর্মী ছবি দেখতে পাবেন।’


হঠাৎ এ ধরণের চরিত্রে কেন অভিনয় প্রসঙ্গে শ্রদ্ধা বলেন ‘ আমি ভিন্নধর্মী কোনো চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। এ কারণের হাসিনা ও সানিয়া নেহওয়াল এর মত জীবনী চরিত্রে অভিনয় করছি। আমি মনে করি এটি আমার জন্য সেরা সুযোগ নিজেকে প্রমাণ করার। আশা করছি ছবি মুক্তি পাওয়ার পর অন্যরাও এতে উৎসাহিত হবে।’


আগামী আগস্টে ছবিটি মুক্তি পাবে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি