ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

শুভ জন্মদিন বুলবুল বিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১০:১৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বুলবুল বিশ্বাস। বাংলা সিনেমার এক তরুণ পরিচালকের নাম। আজ ২৯ সেপ্টেম্বর তার জন্মদিন। একুশে  টেলিভিশন অনলাইনের  পক্ষ থেকে বুলবুল বিশ্বাসকে শুভেচ্ছা। শুভ জন্মদিন বুলবুল বিশ্বাস।

বুলবুল বিশ্বাসের প্রথম সিনেমা ‘রাজনীতি’। সিনেমাটিতে অভিনয় করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। অন্যান্যের মধ্যে আরও অভিনয় করেন, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শম্পা রেজা, বিপাশা কবির সহ আরও অনেকে। চলচ্চিত্রটি ২০১৭ সালের ২৬ জুন পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায়। গল্প ও অভিনয় বিচারে ঈদের অন্য সব সিনেমা থেকে এগিয়ে ছিল ‘রাজনীতি’।

বুলবুল বিশ্বাস ছিলেন ডাক্তার। সেখান থেকে শুধু দেশের চলচ্চিত্রকে ভালোবেসে পরিচালকের খাতায় নাম লেখান। এমনকি সিনেমাকে ভালোবাসার কারণে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স ছাড়তেও দ্বিধা করেননি বুলবুল।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি