ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

তৈমুর দেখতে কার মত?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:৪৬, ১৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডের সুপার কিড সাইফ-কারিনার ছেলে তৈমুর আলি খান। জন্মের পর থেকেই এই কিউট বেবি স্টার তারকা বনে যান। তৈমুর ভক্তরা প্রায়ই প্রশ্ন তোলেন- কার মতো দেখতে তৈমুর? পাতৌদি পরিবারের মতো? নাকি ওর কায়দা-কানুন অনেকটা কাপুরদের মতো? বাবা সাইফ এবং মা কারিনার মধ্যে কার সঙ্গে বেশি মিল তৈমুরের?

এবার সেই আকাঙ্খার জবাবা দিলেন তৈমুরের বাবা স্বয়ং সাইফ আলী খান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাইফ আলি খানের কাছে এই প্রশ্ন করা হলে, সইফ কিছুটা ঘুরিয়ে উত্তর দেন।

সাইফ জানিয়েছেন, তৈমুরকে নাকি কখনও করিনার মতো দেখতে লাগে। আবার কখনও সাইফের মতো। তাঁর বক্তব্য, ‘তৈমুর করিনার চাইনিজ ও মঙ্গোলিয়ান ভার্সান।’

তবে ছেলের এত জনপ্রিয়তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন সাইফ।

তিনি বলেছেন, ‘তৈমুরের প্রতি মানুষের ভালোবাসা মাঝে মাঝে ভাবায়। ওর উপর বেশ চাপ থাকবে। তৈমুরকে এ সব নিজেকেই সামলাতে হবে।’

তবে বাবা সাইফ ছেলেকে নিয়ে মুখ খুললেও মা কারিনার মুখ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

সূত্র : আনন্দবাজার

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি