ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

বান্ধবী আসিনের জন্মদিন, খুশ মেজাজে অক্ষয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ২৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডে বেশ পরিচিত মুখ আসিন। আজ ২৬ অক্টোবর তাঁর জন্মদিন। তবে এবছর তার জন্মদিনটি স্পেশাল হিসেবে ধরা দিয়েছে। কারণ নায়িকার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান।

আর আসিনের কোলে নতুন অতিথি আসায় বেশ খুশি বন্ধু অক্ষয় কুমার। ‘খিলাড়ি ৭৮৬’ এবং ‘হাউসফুল-২’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন অক্ষয়-আসিন। শুধু অভিনয় নয়, এর বাইরে তাঁরা খুবই ভালো বন্ধু।

মঙ্গলবার আসিন মা হওয়ার পর টুইটারে প্রিয় বান্ধবীর ছবি শেয়ার করেন অক্ষয় কুমার। যাতে খুব হসিখুশি মুডে আছেন অক্ষয়।

উল্লেখ্য, আসিন বহু মালায়লাম, তামিল, তেলেগু ছবিতেও কাজ করেছেন।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

 

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি