ঢাকা, শনিবার   ১০ অক্টোবর ২০২৬

প্রেমের সাতকাহনে সুবর্ণা মুস্তাফা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:০২, ১৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘প্রেমের সাতকাহন’-এ অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এটি পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। আগামীকাল থেকে দীপ্ত টিভিতে এ ধারাবাহিকটির প্রচার শুরু হবে।

এতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার প্রমুখ।

এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘প্রেমের সাতকাহন একটি কমেডি নাটক। খুব মজার গল্প নিয়ে এর কাহিনী আবর্তিত হয়েছে। আশা করছি, এটি দর্শকের কাছে উপভোগ্য হবে।

এদিকে বদরুল আনাম সৌদ নির্দেশিত ও সুবর্ণা মুস্তাফা অভিনীত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটি আগামী ২৯ ডিসেম্বর মুক্তি পাবে। তাছাড়া মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’ আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি