ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

আলিয়ার হেয়ারস্টাইল নিয়ে হাসি-ঠাট্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫০, ১২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। অভিনয় তিনি ভালোই করেন। এবার তাকে নিয়ে শুরু হয়েছে হাসি-ঠাট্টা। কারণ আর কিছুই নয়, আলিয়ার নতুন হেয়ারস্টাইল। সম্প্রতি আলিয়া ‘এলি ইন্ডিয়া’ ম্যাগাজিনের জন্য একটি ফোটোশুট করিয়েছেন। সেই ম্যাগাজিনের কভার ইমেজে একটি কালো ড্রেস পরে রয়েছেন আলিয়া। কলার বোন বেরিয়ে থাকা আলিয়ার সেই কভার ইমেজ নজর কেড়েছে নেটিজেনদের। কিন্তু নজর কেড়ে হয়েছে ব্যুমেরাং।

আসলে সব রহস্য লুকিয়ে রয়েছে আলিয়ার চুলের স্টাইলে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিয়ে রীতিমতো হাসি-ঠাট্টা শুরু হয়েছে।

টুইটারে আলিয়ার সেই ছবি পোস্ট করে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, স্কুলে পড়ার সময় এমন বাটি ছাঁট দিত সবাই …’

কেউ আবার লিখেছেন, সঞ্জু, তোমার পেন্সিল কোথায়?’

অন্য এক জন আবার একটি ছবি পোস্ট করে লিখেছেন, পেয়েছি ওঁর পুরুষকে…’

যদিও আলিয়া এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

সূত্র : জি নিউজ

 

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি