ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

সানির শপথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সানি লিওন। নামটি শুনলেই মনের মধ্যে মোচড় দিয়ে ওঠে। নামের সঙ্গে তার কর্মকাণ্ডের কেমন যেনো এক যোগসূত্র হয়ে গেছে! সানি মানেই যেনো ভিন্ন খবর। ঠিক তাই। এবার দক্ষিনী সিনেমাতে দেখা যাবে সাবেক এই নীল তারকাকে। ‘ভিরামাদেবী’ সিনেমার মাধ্যমেই তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে সানির। সিনেমাটি তামিল, তেলেগু, কান্নাডা, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।

সম্প্রতি চেন্নাইয়ে এই সিনেমার শুটিং শুরু হয়েছে। ‘ভিরামাদেবী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন সানি লিওন। এই সিনেমাটিতে যোদ্ধা রাজকুমারীর চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে অভিনয় করার জন্য সানি লিওন তলোয়ার চালনা এবং অশ্ব চালনায় প্রশিক্ষণ নিয়েছেন।

গত বুধবার টুইটারে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন সানি। সেখানে দেখা গেছে হাত দিয়ে ইট ভাঙার চেষ্টা করছেন তিনি।

ক্যাপশনে সানি লিখেছেন, আমি শপথ করছি হাত দিয়ে ইটকে টুকরো টুকরো করে ফেলব।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি