ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

তৌসিফ-সাবিলার রসায়ন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মুখে বলো না’ শিরোনামের একটি ভিডিওতে তৌসিফ-সাবিলার রসায়ন প্রকাশ পেয়েছে। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই ভিডিওটি। সঙ্গীতশিল্পী কনার গাওয়া গানে মডেল হয়েছেন তারা দুজন। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার আসিফ ইকবাল। সুর সংগীতায়োজন করেছেন রাকিব মোসাব্বির।

গানচিল মিউজিক থেকে প্রকাশিত মিক্সড অ্যালবাম ‘অভিমানী আকাশ’-এর গান এটি।

ইমরাউল রাফাত পরিচালিত ‘ডোন্ট টাচ’ নাটকে ব্যবহৃত হয় গানটি। এবার শুধু সেই পৌনে ৫ মিনিটের রসায়ন প্রকাশ করা হলো ভিডিও আকারে। ভিডিওতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাবিলা নূর। এর আগে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল ‘গানচিল ড্রামা এন্ড সিনেমা’য় ‘ডোন্ট টাচ’ নাটকটি প্রকাশ করা হয়। যা ইতিমধ্যে খুব জনপ্রিয়তা পায়।

নতুন এই ভিডিও নিয়ে কনা বলেন, ‘গানটি মেলোডি ধাঁচের। গানটির কথা ও সুরের মধ্যে বৈচিত্র্য আছে। প্রথম শোনাতেই যে কারো ভালো লাগার মতো।’

গানের ভিডিওটি দেখতে ক্লিক করুন :

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি