ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

সালমানকে নিয়ে মন্তব্য করায় সোফিয়াকে হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:০৩, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বিভিন্ন কারণেই আলোচনায় থাকেন মডেল-অভিনেত্রী সোফিয়া হায়াত। এবার সালমানের রায়কে কেন্দ্র করে মন্তব্য করায় রয়েছেন আলোচনায়। তিনি সালমানের জেলকে স্বাগত জানিয়েছিলেন। এই কারণে তাকে সালমান ভক্তদের রোষের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রিয় নায়কের বিরুদ্ধে মুখ খোলার কারণে সোফিয়াকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছেন সালমানের এক ভক্ত।

ইনস্টাগ্রামে সেই মন্তব্যগুলির ছবিও পোস্ট করেন হায়াত। সোফিয়া ইনস্টাগ্রামে লেখেন, সালমানের ভক্তরাও আসলে তো তারই প্রতিনিধি। আর তাই এমন অনুরাগীদের দেখেই বোঝা যাচ্ছে, সেই তারকা কেমন। সালমান শাস্তি পাওয়ার পর থেকেই তার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় অজস্র পোস্ট করতে থাকেন অনুরাগীরা।

শনিবার জামিনে মুক্তি পেয়েছেন সালমান। বলিউডের বেশিরভাগ তারকাই সালমানের পাশে দাঁড়িয়েছেন।   

তবে রাখি সাওয়ান্ত, গওহর খান, মণীশ পাল সোফিয়াকে সমর্থন করেছেন। সোফিয়া উল্লেখ করেছেন, নিরীহ পশুদের হত্যার অধিকার কারও নেই। তিনি বলেন, এই তারকার বিরুদ্ধে ফুটপাথবাসীকে মারার অভিযোগও রয়েছে। শুধু তারকা তকমার কারণে ১৭ বছর পার পেয়েছেন সলমন। তার সাজা হওয়া প্রয়োজন ছিল।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি