ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

কারিশ্মার সঙ্গে সন্দীপের সম্পর্ক পুরোটাই গুজব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ডিভোর্সের পর দুই সন্তানকে নিয়ে একাই থাকেন কারিশ্মা কাপূর। ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এক সময় জোর জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। তাদের বেশ কিছু জায়গায় ফ্রেমবন্দি করেছেন পাপারাৎজিরা। শোনা গিয়েছিল, তারা নাকি বিয়েও করবেন। তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিলেন কারিশ্মার বাবা রণধীর কাপূর।
সম্প্রতি রণধীর সাংবাদিকদের জানিয়েছেন, কারিশ্মার সঙ্গে সন্দীপের সম্পর্ক পুরোটাই গুজব। তিনি জানিয়েছেন, মেয়েকে বিবাহিতা হিসেবেও দেখতে চান তিনি। কিন্তু করিশ্মার নাকি বিয়ে করার আর কোনও আগ্রহ নেই। রণধীর এও জানিয়েছেন, কারিশ্মার নতুন করে সংসার শুরু করা নিয়ে তাদের পরিবারে আলোচনাও হয়েছে। কিন্তু কারিশ্মা নিজেই তাতে নতুন করে কোনও আগ্রহ দেখাননি। বরং দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে বড় করে তোলার দিকেই এখন নজর দিতে চান কারিশ্মা।

রণধীর দাবি করেছেন, তিনি সন্দীপকে চেনেনই না। তার মতে, সন্দীপ কারিশ্মার বন্ধু হতে পারে। কিন্তু কারিশ্মা এখন সিঙ্গল। ফলে বন্ধুর সঙ্গে তাকে কোথাও দেখা যেতেই পারে। আর এই সত্যটির মধ্যে কোনও ভুল নেই বলেই মনে করেন রণধীর।
সূত্র : আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি