ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভিন্ন পরিচয়ে কোনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সঙ্গীত শিল্পী সোমনূর মনির কোনাল। কণ্ঠে যেমন তার জাদু রয়েছে, ঠিক তেমনি মায়াবি চেহারায়। এবার অন্য পরিচয়ে সবার সামনে আসছেন এই সংগীতশিল্পী।

শিল্পী কিংবা অভিনেত্রী নয়, এবার তিনি বিচারক হিসেবে আসছেন। চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘গানের রাজা’। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খুদে প্রতিভাবান শিল্পীদের তুলে আনা হবে এ আয়োজনে। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন কোনাল। তার সঙ্গে আরও থাকবেন ইমরান। তারা দুজনই ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে এসেছেন।
তবে বিচারক হিসেবে এটাই কোনালের প্রথম। এর আগে কোনাল কোনো প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেননি। ২৬ অক্টোবর রংপুরে অডিশনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শুরু হবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি