ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

বলিউডে শাহরুখপুত্র, তবে ...

প্রকাশিত : ১৩:৫৯, ৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বেশ কয়েক বছর ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে- বলিউডে প্রবেশ করছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বাবার ইচ্ছা অনুযায়ী আরিয়ান ইতিমধ্যে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। তাই এখন আর অপেক্ষা নয়, বাবার ইন্ডাস্ট্রিতেই পা বাড়াতে যাচ্ছেন তিনি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, বলিউডে আরিয়ানের অভিষেক এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তবে আরিয়ানকে অভিনেতা হিসেবে দেখা যাবে না, তিনি কাজ করবেন সহকারী পরিচালক হিসেবে।

চলতি বছরের অন্যতম কাঙ্ক্ষিত চলচ্চিত্র ‘তখত’ সিনেমাতে পরিচালক ও প্রযোজক করন জোহরের সহ-পরিচালক হিসেবে কাজ শুরু করবেন তিনি। এর আগে লন্ডনে চিত্রনাট্য লেখা ও সিনেমা নির্মাণ নিয়েই পড়াশোনা করেছেন শাহরুখপুত্র।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি