ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

অভিনেতা সাজু খাদেমের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ২৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাজু খাদেমের জন্মদিন আজ। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী প্রতীতি হকের বর, যিনি অভিনেত্রী হৃদি হকের বোন ও অভিনেতা লিটু আনামের শ্যালিকা এবং ড. ইনামুল হক ও লাকী ইনামের জামাতা।

সাজু ‘ডলস হাউস’, ‘গহীনে’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘বেশতো ডাক্তার’ এবং ‘অলক নগর’র মত জনপ্রিয় টিভি ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও, তার অনেক জনপ্রিয় এক ঘন্টার নাটক রয়েছে।

১৯৯৭ সালে মঞ্চনাটকের মাধ্যমে সাজু খাদেম তার অভিনয় জীবন শুরু করেন। পরে ১৯৯৯ সালে, তিনি ইটিভিতে নীরব কমেডি ধারাবাহিক ‘ভোলার ডায়েরি’তে অভিনয় করেন। তারপর, তিনি ‘রাতে বিরাতে’ নামে একটি জনপ্রিয় অনুষ্ঠানের পরিকল্পনা ও নির্দেশনা দেন।

শুধু ছোট পর্দাতে নয়, অভিনয় করেছেন বড় পর্দাতেও। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কমন জেন্ডার’। চলচ্চিত্রটিতে তিনি এক হিজড়ার ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি কবিরাজ গোলাপ শাহ, অলসপুর, পৌষ ফাগুনের পালা, চোর কাব্য এবং গ্রন্থিকগণ কহে, অম্লান বিশ্বাসের পঞ্চম, শিহাব শাহীনের মোম্বাসা ছাড়াও অভিনয় করেছেন ইতি দুলাভাই ফেসবুক সহ আরো বহু নাটকে।

শুধু টিভি মিডিয়াতে নয়, মঞ্চেও তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। শুরু থেকেই তিনি ‘নাগরিক নাট্যাঙ্গন’র সঙ্গে সম্পৃক্ত। দলটির নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি ব্যাক স্টেজেও কাজ করে যাচ্ছেন। দলের দর্শকপ্রিয় নাটক সুপার গ্লু নাটকের রচয়িতা ও নির্দেশক তিনি। এছাড়া ‘গোলমাথা চোখা মাথা’, ‘প্রাগৈতিহাসিক’, ‘পুষি বিড়াল’, ‘গহর বাদশা বানেছা পরী’, ‘উত্বাহু’সহ আরো বেশ কয়েকটি মঞ্চ নাটকের সেট ডিজাইনার সাজু খাদেম।

তার অভিনীত আলোচিত অন্য আরেকটি সিনেমা হচ্ছে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি