ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

মুক্তি পেল টয়ার ‘বেঙ্গলি বিউটি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আজ মুক্তি পেল বাংলাদেশি সিনেমা ‘বেঙ্গলি বিউটি’। এর আগে আমেরিকায় মুক্তি পায় সিনেমাটি। এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া। সিনেমাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাশান নূর। এতে টয়ার নায়ক হিসেবে অভিনয়ও করেছেন তিনি।

সিনেমাটিতে ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে একটি প্রেমের গল্প দেখতে পারবেন দর্শক। যে গল্পটা মূলত ১৯৭২ থেকে ৭৫ সময়ের প্রেক্ষাপটের।

সিনেমাটি প্রসঙ্গে টয়া বলেন, ‘বেঙ্গলি বিউটি আমাদের পছন্দের একটি প্রজেক্ট। এর গল্প নানা প্রতিকূলতার মাঝে প্রেমকে উপজীব্য করে এগিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা সময় নিয়ে এটি নির্মিত হলেও এতে দর্শকদের বিনোদনের সব কিছুই রয়েছে।’

সিনেমাটির নায়ক ও পরিচালক বলেন, ‘এটি আমার প্রথম সিনেমা। শুধু বলব প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখুন। আশা করি ভালো লাগবে।’

আজ রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটি প্রদর্শিত হবে। আগামী সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেপ্লেক্স, বলাকা এবং রাজধানীর বাইরে বেশ কয়েকটি হলে মুক্তি পাবে বলে জানান পরিচালক।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি