ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ভোরের আগে-

নিস্তেজ রাতের লেজ গড়াগড়ি করছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘পারা দাও আটকাও তাহারে’…

 

বিষ পিঁপড়ের কামড়ের মত কাবু হয়ে গেছে নিশি

সারাপিঠে তার ডেবে আছে

রাত জাগা মানুষের অসুখের আঁটি-

রাতদেহে কবিতা যেমন

 

লেজ সরালেই চিকন প্রভাত এসে যাবে

চা জ্বাল দেবে

চা খেলেই চুম চটে যাবে

গাঢ় বেদনায় উঠে যাবে অমা

আর আমি কিছুই দেখতে পাবো না

 

তাই যতক্ষন পারা যায় নিদ্রারতি করে যেতে হবে না দিয়ে বিরতি।।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি