ঈদের আগে দুই দিন অফিস, এরপর টানা ৭ দিনের ছুটি
প্রকাশিত : ২০:৩২, ৮ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।
আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে দীর্ঘ ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও ঈদ উপলক্ষে টানা ছুটি নিশ্চিত করতে ২৩ মে (শনিবার) সরকারি অফিস খোলা রাখা হবে। পাশাপাশি ২৪ মে (রোববার) ও সব সরকারি অফিস কার্যক্রম চালু থাকবে।
এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি। সরকারের এ সিদ্ধান্তে ঈদযাত্রা ও ছুটি কাটাতে ঘরমুখো মানুষের জন্য বাড়তি স্বস্তি তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমআর//
আরও পড়ুন










