ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:২৭, ৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ০৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ০১ হাজার ৫২৪ কোটি ৯১ লক্ষ টাকা। 

আজ বুধবার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। 

এর মধ্যে নতুন প্রকল্প ১০টি ও সংশোধিত প্রকল্প ০২টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প ০১টি।

সভায় অনুমোদিত ১৩টি প্রকল্প হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৭টি প্রকল্প (১) 'ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নতুন ৫টি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন' প্রকল্প; (২) 'রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ন্নয়ন' প্রকল্প; (৩) 'রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্থ রাস্তা পুনর্বাসন' প্রকল্প; (৪) 'গাজীপুর সিটি র্পোরেশনের ০১ থেকে ০৮ নং জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ' প্রকল্প (৫) 'সমবায়ের মাধ্যমে রীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন' প্রকল্প (৬) 'সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ বকাঠামো উন্নয়ন প্রকল্প' প্রকল্প।

এছাড়া (৭) 'গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধন) কল্প'; নৌপরিবহন মন্ত্রণালয়ের 'বিআইডব্লিউটিসি'র জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ২টি নতুন স্লিপওয়ে নির্মাণ (৩য় সংশোধিত)'; রেলপথ মন্ত্রণালয়ের 'রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ কল্প [বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০ (ত্রিশ) টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ]'; রাষ্ট্র মন্ত্রণালয়ের 'ফ্রান্সের প্যারিসে ক্রয়কৃত চ্যান্সারি ভবন ব্যবহারোপযোগী করার জন্য সংস্কার ও নিকায়ন'; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প (১) 'ভজনপুর (নিজবাড়ী)-আটোরখাড়ি-নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় (জেড-৫০৬০) সড়কের ১৫তম কিঃমিঃ এ ২য় করতোয়া সেতু নির্মাণ' (২) 'থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্প (২য় সংশোধিত)' প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 'রামপাল ৪৪২ মেঃওঃ পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প' অনুমোদন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়; 'জয়পুরহাট জেলার নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল এবং খাড়োয়া খাল পুনঃখনন' প্রকল্প।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী ড. আবদুল মঈন খান; স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন; ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু; শিল্প, বস্ত্র ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম; অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর; পরিকল্পনা প্রতিমন্ত্রী  মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি; পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি