ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) নাজনীন সুলতানা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি জেলার প্রশাসনিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

অন্যদিকে, বান্দরবানের জেলা প্রশাসকের দায়িত্ব চালিয়ে আসা উপসচিব মো. সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

তিনি এ বছরের ২ এপ্রিল জেলার ২৩তম জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি