ঢাকা, বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ পরিচয়ে ভিন্ন ব্যক্তির ছবি প্রচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৫৫, ১৩ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সোমবার (১২ অক্টোবর) সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের নাম বিজয় দেবাশীষ নারায়ণ পাল। উক্ত ব্যক্তি দাবিতে একাধিক গণমাধ্যমে ভিন্ন ব্যক্তির ছবি প্রচার করা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী, ভিন্ন ছবি প্রচার করা গণমাধ্যমের মধ্যে রয়েছে যমুনা টিভি, স্টার নিউজ, আরটিভি, আগামীর সময়, আমার দেশ, টাইমস অফ বাংলাদেশ, চ্যানেল২৪, এটিএন নিউজ, ইত্তেফাক, খবরের কাগজ, দৈনিক করতোয়া, দীপ্ত টিভি, টাইমস টুডে, সংবাদ, নিউজজি২৪, ঢাকা মেইল, নিউ নেশন, ঢাকা টাইমস, বায়ান্ন টিভি, বাহান্ন নিউজ, আপন দেশ, বাংলা এডিশন, ডেইলি বাংলা পোস্ট, ঢাকা ওয়াচ।

একই ছবি ব্যবহার করে পরবর্তীতে সরিয়ে নিয়ে প্রকৃত ছবি প্রকাশ করেছে ডিবিসি নিউজ, সময় টিভি, দৈনিক আমাদের সময়, রাইজিং বিডি ও একুশে টেলিভিশন। 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সাবেক সেনা কর্মকর্তা হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ পাল। তবে ভূলবসত গণমাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়ার ছবি প্রচার হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি